DeeniMatrimony-এ অ্যাকাউন্ট তৈরি করার ধাপসমূহ:

  1. প্রথমে deenimatrimony.com-এ প্রবেশ করুন এবং হোমপেজের উপরের ডান দিকে থাকা ইউজার আইকনে ক্লিক করুন।
  2. Create Account বাটনে ক্লিক করুন।
  3. প্রদর্শিত রেজিস্ট্রেশন ফর্মে আপনার নাম লিখুন এবং জেন্ডার সিলেক্ট করুন।

  4. আপনার ইমেইল ঠিকানা লিখে Verify বাটনে ক্লিক করুন। ইমেইল সঠিক হলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। নির্ধারিত স্থানে কোডটি প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করে ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।

  5. আপনার মোবাইল নম্বর লিখে Verify বাটনে ক্লিক করুন। মোবাইল নম্বর সঠিক হলে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। কোডটি প্রবেশ করিয়ে Confirm বাটনে ক্লিক করে মোবাইল ভেরিফিকেশন সম্পন্ন করুন।

  6. একটি পাসওয়ার্ড নির্বাচন করুন।

  7. Terms and Conditions এবং Privacy Policy এর সঙ্গে একমত হলে চেকবক্স চেক করুন।

  8. Create Account বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি সম্পন্ন করুন।

✅ আপনার অ্যাকাউন্ট সফলভাবে তৈরি হলে আপনি DeeniMatrimony-এ লগইন করে প্রোফাইল সম্পূর্ণ করতে পারবেন।

দ্বীনি ম্যাট্রিমনিতে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়।

না, এই ওয়েবসাইট সবার জন্য নয়, এই ওয়েবসাইট শুধুমাত্র প্রেক্টিসিং মুসলিমদের জন্য।

আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেওয়ার ন্যূনতম শর্তাবলী

পুরুষদের জন্য:

  1. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

  2. ওয়াজিব দাড়ি সুন্নতি পদ্ধতিতে পূর্ণভাবে রাখতে হবে।

  3. টাখনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক।

  4. অভিভাবকের অনুমতি প্রাপ্ত থাকতে হবে।

নারীদের জন্য:

  1. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

  2. ফরজ পর্দা (নিকাবসহ) পালন করতে হবে।

  3. অভিভাবকের অনুমতি প্রাপ্ত থাকতে হবে।