এটি একটি বাংলাদেশি ইসলামিক ম্যাট্রিমনি ওয়েবসাইট। এর যাত্রা শুরু হয় ১ সেপ্টেম্বর ২০২৫। এখানে উপজেলাভিত্তিক প্র্যাক্টিসিং মুসলিম পাত্র-পাত্রীর বায়োডাটা খুঁজে পাওয়া এবং অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব। পাশাপাশি, পাত্র-পাত্রীরা চাইলে ওয়েবসাইটে নিজের বায়োডাটা তৈরি করে জমা দিতে পারেন।

দ্বীনি ম্যাট্রিমনিতে সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা জমা দেয়া যায়।

না, এই ওয়েবসাইট সবার জন্য নয়, এই ওয়েবসাইট শুধুমাত্র প্রেক্টিসিং মুসলিমদের জন্য।

আমাদের ওয়েবসাইটে বায়োডাটা জমা দেওয়ার ন্যূনতম শর্তাবলী

পুরুষদের জন্য:

  1. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

  2. ওয়াজিব দাড়ি সুন্নতি পদ্ধতিতে পূর্ণভাবে রাখতে হবে।

  3. টাখনুর উপরে কাপড় পরা বাধ্যতামূলক।

  4. অভিভাবকের অনুমতি প্রাপ্ত থাকতে হবে।

নারীদের জন্য:

  1. নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে।

  2. ফরজ পর্দা (নিকাবসহ) পালন করতে হবে।

  3. অভিভাবকের অনুমতি প্রাপ্ত থাকতে হবে।